অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের ডকুমেন্টেশন ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ জুলাই থেকে এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অর্থ ও পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল নথিপত্র গ্রহণ ও ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োজন। কর্মস্থল হবে ঢাকা, তেজগাঁও শিল্প এলাকা।
বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা মাসিক। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।
অনলাইন ডেক্স 

























