ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, এই উদ্যোগ বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিয়েছে।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা বিচার ব্যবস্থার ওপর একটি বড় চাপ সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আইনমন্ত্রী একটি পাইলট প্রকল্পের আওতায় ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর ২০২৬ সালের একই সময়ে মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বিভিন্ন আইনে মামলা দায়েরের পরিসংখ্যান তুলে ধরে জানান, পারিবারিক আদালত আইনে মামলা ৩ হাজার ৫৫৯টি থেকে ১ হাজার ৭৪৪টিতে নেমে এসেছে, যা প্রায় ৫১ শতাংশ হ্রাস।

মন্ত্রী বিচারকদের প্রতি আহ্বান জানান, আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার জন্য রেফার করলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে আনা সম্ভব হতে পারে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানসহ অন্যান্য অতিথিরা ভার্চুয়ালি যুক্ত হন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আপলোড সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬