ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরদিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।

শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানায় যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। এরপর অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার তদন্ত চলছে এবং শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬