ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমানভাড়া কমলো ২৪৮৩০ টাকা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০৬ Time View

ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। এ বছর হজযাত্রীদের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুইটি হজ প্যাকেজ থাকবে।

হজ প্যাকেজ-১–এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২–এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজও নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে এবং ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, গ্রেপ্তার ৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমানভাড়া কমলো ২৪৮৩০ টাকা

আপলোড সময় : ০১:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬