ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে উদ্ধার হলো দেড় হাজার বিলাসবহুল পণ্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩৬ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেড় হাজারেরও বেশি বিলাসবহুল পণ্য উদ্ধার করেছে। এই অভিযানটি ২০ জুলাই শুরু হয় এবং দুই দিন ধরে চলে।

দুদকের তথ্য অনুযায়ী, গুলশানের ৬৬ নম্বর রোডের নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটের ফ্ল্যাটগুলোতে মোট ২৬৯ ধরনের পণ্য পাওয়া গেছে। ফ্ল্যাট এ-৭ থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং ফ্ল্যাট বি-৭ থেকে প্রায় ৪০০টি পণ্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স, প্রায় ১০০টি কামিজ, মুক্তার গয়না, ঝাড়বাতি, বেড, সোফা, এসি, সিলিং ফ্যান, ট্রেড মিল, ফ্রিজ, সুটকেস, চেয়ার ও টেবিল। রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী, প্রতিটি ঘড়ির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার হতে পারে।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর মধ্যে সাইফুজ্জামান, তার স্ত্রী এবং ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অন্যান্যদের আসামি করা হয়েছে।

গত ২ জুলাই আদালতের আদেশের পর দুদক সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে। আদালতের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটগুলোর সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদক পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ল্যাপটপ চুরির অভিযোগ: রাশেদ খাঁনের দাবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে উদ্ধার হলো দেড় হাজার বিলাসবহুল পণ্য

আপলোড সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬