ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩৭ Time View

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর মোজাফফর দীর্ঘদিন পলাতক ছিলেন এবং ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মেজর মোজাফফরের অন্যান্য সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যারা দণ্ডিত হয়েছেন, তাদের রায়ের আলোকে মোজাফফরের বিষয়ে কোনো ফাইন্ডিংস রয়েছে কি না, সেটিও বিবেচনা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। একই মামলার সহ-আসামিদের বিচারও সেনা আইনের আওতায় হয়েছে। তবে সিভিল কোর্টের এখতিয়ারভুক্ত কোনো বিষয় থাকলে তা আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি উল্লেখ করেন, একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করা যায় না এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে থানার ভেতরে এনসিপি নেতার হুমকি, হামলার অভিযোগ

মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬