কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ১২ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে খাবারের মানোন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালক সংকট নিরসন এবং ক্যাম্পাসসংলগ্ন মেস ভাড়া নিয়ন্ত্রণ। এছাড়া, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয়করণ, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন এবং আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির সংগঠক নাঈম ভূইয়া বলেন, “আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর। আশা করি, মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেবেন।”
অনলাইন ডেক্স 

























