ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে ছিলেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৪ মিনিটে তিনি ডায়াসে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাছাকাছি একটি মসজিদ থেকে জোহর নামাজের আজান শোনেন।

প্রধানমন্ত্রী উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হাত নেড়ে সম্মান জানানোর পর আজানের শব্দ শুনে তিনি দাঁড়িয়ে থাকেন। ১২টা ৫০ মিনিট পর্যন্ত তিনি নীরবতা পালন করেন, এরপর বক্তব্য শুরু করেন।

মহাসমাবেশে সারা দেশের প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গ্রাম পুলিশের বেতন, অনুদান ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দেন।

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগের কথাও জানান তিনি। নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দেন।

এছাড়া, প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার এবং গ্রাম পুলিশকে প্রতি পাঁচ বছর পর একটি বাইসাইকেল দেওয়ার সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছর করার উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর ঘোষণা: বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্বের সময়সীমা ৩১ ডিসেম্বর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন

আপলোড সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬