সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ থানার সামনের সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিবসটি উপলক্ষে জামালগঞ্জ উপজেলা সদরে স্থানীয় বিএনপির দুটি পক্ষ পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি একপর্যায়ে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ ও আবদুল মালিকের অনুসারী নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অনলাইন ডেক্স 























