ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে প্রশিক্ষণের জন্য ৩৫ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার যাত্রা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা বাড়াতে প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাচ্ছেন ৩৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এ কর্মসূচিতে অংশ নেবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বুধবার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ৯ নভেম্বর শুরু হবে এবং ২২ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মকর্তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে আগামীকাল ৮ নভেম্বর।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুজন করে কর্মকর্তা অংশ নেবেন, অন্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রশিক্ষণের জন্য কর্মকর্তাদের নাম নির্বাচন করেছে।

পাকিস্তান সরকার প্রশিক্ষণ ও সফরের যাবতীয় ব্যয় বহন করবে, যার মধ্যে যাতায়াত, আবাসন, খাবার ও প্রশিক্ষণসংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে পাকিস্তান সরকার বিভিন্ন সময়ে আমন্ত্রণ জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেওয়া হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পাকিস্তানে প্রশিক্ষণের জন্য ৩৫ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার যাত্রা

আপলোড সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬