ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবক জিয়াউর রহমানের সাজে শোভাযাত্রায় নজর কাড়লেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় এক যুবক ব্যতিক্রমী সাজে অংশগ্রহণ করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদলে পোশাক পরে কামানের প্রতিকৃতির ওপর দাঁড়িয়ে শোভাযাত্রায় দেখা যায় তাকে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর সড়কে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই শোভাযাত্রায় যুবকটি খাকি রঙের পোশাক ও কালো সানগ্লাস পরে এক হাত উঁচিয়ে অভিবাদন জানাচ্ছিলেন। কামানের প্রতিকৃতিটি একটি সামরিক ট্যাংকের আদলে তৈরি গাড়ির ওপর বসানো ছিল।

গাড়িটি বিএনপির দলীয় প্রতীক, বিভিন্ন ব্যানার ও জিয়াউর রহমানের ছবি দিয়ে সাজানো হয়েছিল। গাড়ির গায়ে সবুজ ও লাল রঙের পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতির বিভিন্ন ছবি শোভা পাচ্ছিল।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন রঙের টি-শার্ট পরে ছিলেন, অনেকের টি-শার্টে জিয়াউর রহমানের ছবি ও দলীয় স্লোগান লেখা ছিল। কিছু নেতাকর্মীর মাথায় লাল টুপি ছিল, আবার কারও হাতে দলীয় ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

শোভাযাত্রার উচ্ছ্বাস, স্লোগান এবং এই ব্যতিক্রমী সাজসজ্জা আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন

যুবক জিয়াউর রহমানের সাজে শোভাযাত্রায় নজর কাড়লেন

আপলোড সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬