ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালার উদ্দেশ্য হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সঞ্জয় তরফদার, প্রথম আলোর উপ-বার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান হাবিব। তারা সাংবাদিকতার মৌলিক ধারণা, ফিচার লেখার কৌশল এবং অনুসন্ধান সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, সাংবাদিকতা একটি দর্পণের মতো, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রমের স্বচ্ছতা তুলে ধরে। তিনি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হকও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্য তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা

কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপলোড সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬