ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতাদের হাতে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙার ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের বাসভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড ভেঙে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সাইনবোর্ডটি ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষ থেকে স্থাপন করা হয়েছিল।

এনসিপির কুমিল্লা মহানগর শাখার নেতাদের দাবি, ঐতিহাসিক বাড়িটি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাড়ির পুরোনো স্থাপনা সরিয়ে নেওয়ার খবর পেয়ে তারা সাইনবোর্ডটি ভেঙে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা কাজী আমান জানান, এনসিপির নেতাকর্মীরা বাড়ির সামনে গিয়ে বক্তব্য দেন এবং সাইনবোর্ডটি ভেঙে ফেলেন।

মাসুমুল বারী কাওসার, এনসিপি কুমিল্লা মহানগর শাখার সদস্যসচিব, সাংবাদিকদের বলেন, “আমরা একটি ঐতিহাসিক বাড়ি রক্ষা করতে সাইনবোর্ড ভেঙে ফেলেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই।”

অন্যদিকে, আরমা দত্ত সাইনবোর্ড ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমি এর বৈধ ওয়ারিশ।” তিনি প্রশাসনকে বিষয়টি অবহিত করার কথা জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সাইনবোর্ড ভাঙার বিষয়ে কেউ তাকে অবহিত করেননি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২১ বছর পর রাজপথে তারেক রহমান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালির নেতৃত্ব

এনসিপি নেতাদের হাতে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙার ঘটনা

আপলোড সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬