নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমাটি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে ৫-এর মধ্যে ৪ তারকা পেয়েছে। সিনেমাটিতে রাবণের চরিত্রে যশের অভিনয় এবং রাম চরিত্রে রণবীরের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়া দুর্দান্ত ভিএফএক্স, সাই পল্লবীর অভিনয় ও জটায়ুর দৃশ্য দর্শকদের মন জয় করেছে বলে জানানো হয়েছে।
ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে রামায়ণের গল্প পরিচিত। ৩৯ বছর আগে রামানন্দ সাগরের টেলিভিশন সিরিজ ‘রামায়ণ’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। নির্মাতাদের জন্য এই জনপ্রিয় কাহিনী নতুন করে উপস্থাপন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল।
হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, নির্মাতা নমিত মালহোত্রা এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করেছেন। সিনেমাটি বাল্মীকি রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত এবং এতে আবেগ ও নাটকীয়তার মুহূর্ত রয়েছে। তবে প্রথমার্ধের গতি কিছুটা ধীর বলে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয়ার্ধে সিনেমার গতি বাড়ে এবং বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করে। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টসের মান প্রশংসিত হয়েছে এবং এর বাজেটের বড় অংশ প্রযুক্তিগত কাজে ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিনয়ের ক্ষেত্রে যশের রাবণ চরিত্রের প্রশংসা করা হয়েছে, তবে রণবীরের অভিনয় নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবেও প্রশংসা পেয়েছেন। সিনেমাটির শেষভাগে জটায়ুর দৃশ্য দর্শকদের মনে দাগ কাটবে বলে মনে করা হচ্ছে।
অনলাইন ডেক্স 

























