ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের মৃত্যু, শোকের ছায়া নেমে এসেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

প্রখ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্ত মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গত রাতে বাথরুমে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয় গুপ্ত। বিষয়টি প্রথমে কেউ টের না পেলেও পরদিন ভোরে তার মৃত্যুর খবর প্রকাশ পায়। ভারসোভা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অপমৃত্যুর মামলা বা অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট করেছে এবং মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এই মৃত্যুর পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র বা নাশকতার প্রমাণ মেলেনি।

পারিবারিক সূত্র এবং দীর্ঘদিনের সহকর্মী মিলাপ জাভেরি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সঞ্জয় গুপ্ত ব্যক্তিগত জীবনে অনু লেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের মধ্যে একবার বিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা পুনর্মিলিত হন। ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঁটে’ সিনেমাটি তাকে গ্যাংস্টার ও থ্রিলার ধারার নির্মাতা হিসেবে পরিচিতি এনে দেয়।

সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যুর খবর পুরো বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার কর্মজীবনে সাফল্য ও ব্যর্থতার মিশেল ছিল, তবে তিনি জীবনের কঠিন সময়গুলোকে পেছনে ফেলে ক্যারিয়ার ঘুরে দাঁড়াতে পেরেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের মৃত্যু, শোকের ছায়া নেমে এসেছে

আপলোড সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬