ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি জানান, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন সহিংস রূপ নিয়েছে, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মোহাম্মদ রাকিব খান অভিযোগ করেন, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

তিনি আরও জানান, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় এনেছেন। ডিবির দাবি, নাশকতার চেষ্টায় সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশেদ খানের হাতে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীনের

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ১১ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬