ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন বাহিনী চাইলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালাতে সক্ষম।

সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তিনি এটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং আলোচনার ক্ষেত্রে ইরান সুবিধাজনক অবস্থানে নেই।

তিনি চলমান সংঘাতকে যুদ্ধ বলতে চান না, বরং এটিকে ‘খুবই সীমিত সংঘাত’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, এটি আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপে বিস্ফোরণের খবর দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন ঘোষণা

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের মন্তব্য

আপলোড সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬