ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের মিনহাজুল ইসলাম বাপ্পি পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

লালমনিরহাট সদর উপজেলার কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল কমপ্লেক্সের ৭১ মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সম্মাননা প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস. এম. মজিবুর রহমান, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক সচিব সৈয়দ মাশহুর মোর্শেদ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরা, মিডিয়া ব্যক্তিত্ব আজিজুল হাকিম এবং চিত্র নায়িকা ফারজানা ছবি।

এবারের আয়োজনে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, চিকিৎসা, সমাজসেবাসহ ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। তরুণ নেতৃত্ব ও যুব উন্নয়ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাপ্পিকে এই পুরস্কার দেওয়া হয়।

২০১৮ সাল থেকে বাপ্পি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তিনি শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে জনসচেতনতা সৃষ্টি, যুব উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, রক্তদান, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তায় অবদান রাখছেন।

সম্মাননা প্রাপ্তির পর বাপ্পি বলেন, “আমার স্বেচ্ছাসেবী কাজের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো।” তিনি সাংবাদিকতা, যুব নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষের কথা তুলে ধরার এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

লালমনিরহাটের মিনহাজুল ইসলাম বাপ্পি পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’

আপলোড সময় : ১১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬