ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সেক্রেটারি জেনারেলকে ৫টি ই-রিকশার নিবন্ধন দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেয়ার সুযোগ পাবেন তিনি। বাকি ই-রিকশাগুলো অন্যদের নামে নিবন্ধন নিতে হবে।

আজ রোববার সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং অবৈধ ই-রিকশাগুলো সরিয়ে দেওয়া হবে।

মীর শাহে আলম বলেন, ‘যারা চালক, বর্তমান যারা চালাচ্ছেন বৈধ হোক অবৈধ হোক, আপনারা আতঙ্কিত হবেন না।’ তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেলের ৭০০ ই-রিকশার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আপনিও আতঙ্কিত হবেন না। আপনি পাঁচটা নিবন্ধন পাবেন বৈধভাবে, যদি আপনি নিতে চান।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি

জামায়াতের সেক্রেটারি জেনারেলকে ৫টি ই-রিকশার নিবন্ধন দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬