ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় মো. হোসেন নামে এক ট্রাকচালককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। আদালত আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার ৩৪ আসামির মধ্যে ২২ জন পলাতক রয়েছে। কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জন আদালতে হাজির হন।

আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের বিরোধিতার সম্মুখীন হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. হোসেন গুলিতে নিহত হন। ওই দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার ঘটনায় নিহত হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-রাশিয়ার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, পাল্লা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর উদ্যোগ

জুলাই আন্দোলনে ট্রাকচালক হত্যার মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপলোড সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬