ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননের মার্কিন কূটনৈতিক মিশনগুলোতেও কর্মীসংখ্যা সমন্বয় করা হচ্ছে বলে সিএনএন জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি যেসব কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের কর্মস্থলে ফিরতে দেওয়া হয়েছিল, তাদের অনেককেই আবারও সরে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। এতে পরিবারগুলোর মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন জানান, মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা অগ্রসর পর্যায়ে রয়েছে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, বিদেশে কূটনৈতিক মিশনগুলোতে কর্মী মোতায়েনের বিষয়ে নিরাপত্তাসংক্রান্ত নতুন তথ্য নিয়মিত পর্যালোচনা করা হয়। হুথিদের হামলার হুমকি এবং মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্যের ভিত্তিতে কর্মীসংখ্যা সমন্বয় করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনার কথা বলেছেন। চলতি সপ্তাহে সৌদি আরব থেকে জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ০১:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬