ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যনিষ্ঠ ও আদর্শবান সাংবাদিকেরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকদের উদাহরণ দিয়ে তাদের সাহসিকতা ও নীতিবোধের প্রশংসা করেন।

রিজভী সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে দেশের প্রকৃত পরিস্থিতি জানতে মানুষ বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করতেন।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হতো। গিয়াস কামাল চৌধুরী সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন চালিয়ে গেছেন, এমনকি নিরাপত্তার কারণে কখনো কখনো তাকে সংবাদ পাঠানোর স্থানও গোপন রাখতে হতো।

রিজভী আরও বলেন, ওই সময়ের সাংবাদিকরা নীতিবান ও আপসহীন ছিলেন। নানা প্রলোভন ও চাপের মুখেও তারা আদর্শ থেকে সরে আসেননি। তিনি বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্য তাদের সত্যনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তিনি ছিলেন একজন সাহসী সাংবাদিক এবং অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী। আলোচনা সভায় গিয়াস কামাল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন রুহুল কবির রিজভী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-রাশিয়ার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, পাল্লা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর উদ্যোগ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

আপলোড সময় : ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬