ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে বেতন অনিয়মের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কর্মীদের নিয়মিত বেতন পরিশোধ না করাসহ বিভিন্ন আর্থিক জটিলতায় জড়িত থাকার অভিযোগে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (প্যাম) ৮ হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের ফাইল আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচ বা ততোধিক শ্রমিক রয়েছে।

প্যামের তথ্য অনুযায়ী, ডিজিটাল মজুরি পর্যবেক্ষণ বা ওয়েজ-পেমেন্ট মনিটরিং সিস্টেমে বর্তমানে নিবন্ধিত ফাইলের সংখ্যা ১ লাখ ২৫২টি। এর মধ্যে পাঁচজনের কম কর্মী রয়েছে এমন ক্ষুদ্র ব্যবসার ফাইল সংখ্যা ৫১ হাজার ৮৪৪টি। অন্যদিকে, পাঁচ বা তার বেশি কর্মী রয়েছে এমন মাঝারি ও বৃহৎ প্রতিষ্ঠানের মোট ফাইল সংখ্যা ৪৮ হাজার ৪০৮টি।

প্যাম কর্মীদের বেতন থেকে অর্থ কাটার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং ১৩টি সুনির্দিষ্ট ও বৈধ কারণ নির্ধারণ করেছে। এসব কারণে অন্তর্ভুক্ত রয়েছে অবৈতনিক ছুটি, সন্তান প্রতিপালনের ছুটি, অসুস্থতাজনিত ছুটি, আংশিক বেতনভুক্ত ছুটি, সাময়িক বরখাস্ত, এবং অন্যান্য বৈধ কারণ।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো কর্মীর বেতন থেকে অর্থ কর্তন করতে হলে সেই পদক্ষেপের আইনগত যৌক্তিকতা প্রমাণের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক ও বৈধ নথিপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক।

এছাড়া, কর্মীদের আর্থিক সুরক্ষার জন্য প্যাম স্পষ্ট করেছে যে, এক মাসে কোনো কর্মীর মূল বেতনের ২৫ শতাংশের বেশি অর্থ কাটা যাবে না। এই কর্তনের বৈধতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট নথিপত্র সংযুক্ত করা আবশ্যক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ই-টিন থাকা সত্ত্বেও রিটার্ন জমা না দিলে জরিমানা: এনবিআরের ব্যাখ্যা

কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে বেতন অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ০২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬