ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে পাঠাগার স্থাপন হবে: জেলা প্রশাসক জিয়াউর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি জানান, পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব স্কুলেও পাঠাগার স্থাপন করা হবে। সোমবার (২৬ অক্টোবর) চাঁদপুরের ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে চাঁদপুর জেলার ৬টি ইউনিয়নে পাঠাগার গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং আশা করছেন শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তব্যে তিনি স্থানীয় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সুরক্ষা এবং ধনাগোদা নদীতে অবৈধ ঝাঁক দিয়ে মাছ শিকারসহ এলাকার নানা বিদ্যমান সমস্যা নিয়েও আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ সুফিয়ান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে পাঠাগার স্থাপন হবে: জেলা প্রশাসক জিয়াউর রহমান

আপলোড সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬