সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে দেশজুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
বিবৃতিতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য দেশটির প্রচলিত আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া বৈধ আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 
























