ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ, বর্জ্য পুনর্ব্যবহারে নতুন উদ্যোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীরা প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।

সমঝোতা অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়মিতভাবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে। ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করবে। প্রতিষ্ঠানটি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।

এ উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত-রাশিয়ার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, পাল্লা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর উদ্যোগ

প্লাস্টিকের বিনিময়ে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ, বর্জ্য পুনর্ব্যবহারে নতুন উদ্যোগ

আপলোড সময় : ০৩:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬