ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা পরিষদের দাবি, জামায়াত নেতা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে জামিন ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যে, তার মুক্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এই দাবি জানানো হয়। মেজর আখতারুজ্জামানের ছেলে সাব্বির জামান বলেন, তার ৭৬ বছর বয়সী বাবাকে গত ১ অক্টোবর একটি ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, তার বাবার গ্রেফতারের পেছনে ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা রয়েছে।

সাব্বির জামান জানান, বিমানবন্দরে তার বাবার প্রতিবাদের পর বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, কিন্তু সরকার পক্ষ তার বাবার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তিনি বলেন, ২৬ দিন ধরে তার বাবাকে বন্দি রাখা বিচারব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

কর্মসূচিতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মহাসচিব মোহাম্মদ তাজিরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের একজন বীর মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার শামিল। তিনি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির দাবি জানান এবং বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও কর্মসূচিতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

মুক্তিযোদ্ধা পরিষদের দাবি, জামায়াত নেতা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি

আপলোড সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬