প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, এই সফরের ফলে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং উন্নয়ন খাতে জাপান বিনিয়োগ করবে। এর ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রবিবার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন দিগন্তের সূচনা হবে।
রিজভী বলেন, দেশে আগে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে গুছিয়ে তোলার প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে অর্থনীতি অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে।
অনলাইন ডেক্স 






















