ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেয়া ঘোষাল জানালেন ‘আশিকি ২’ গানের পেছনের গল্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবির জনপ্রিয় গান ‘সুন রাহা হ্যায় না তু’-তে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি, তিনি গানটি রেকর্ড করার পেছনের গল্প শেয়ার করেছেন।

বিলবোর্ড ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় শ্রেয়া জানান, ছবির পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি আরও সহজভাবে গাওয়ার অনুরোধ করেছিলেন। কারণ, ছবির কেন্দ্রীয় চরিত্র শ্রদ্ধা কাপুর তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি।

প্রথমবার গানটি রেকর্ড করার সময় শ্রেয়া নিজের গায়কির ধরন অনুযায়ী গেয়েছিলেন এবং নানা কণ্ঠের কারুকাজ রেখেছিলেন। তবে পরিচালক ও প্রযোজক তাকে বোঝান যে চরিত্রটি তখনো গান শেখেনি, তাই সাধারণ সুরে গাওয়া হলে তা চরিত্রের সঙ্গে বেশি মানানসই হবে।

শ্রেয়া তাদের কথা বুঝতে পেরে দ্বিতীয়বার গানটি রেকর্ড করতে রাজি হন। দ্বিতীয়বার গাওয়ার সময় তিনি অতিরিক্ত কারুকাজ বাদ দিয়ে সাধারণ সুরে কণ্ঠ দেন।

শ্রেয়ার মতে, সিনেমার গান গাওয়ার আগে ছবির গল্প ও চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ, গায়কের কাজ শুধু সুর ঠিক রেখে গান গাওয়া নয়, বরং চরিত্রের অনুভূতি ও পরিস্থিতিও কণ্ঠে ফুটিয়ে তোলা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টঙ্গীর ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ রাশেদ খাঁনের

শ্রেয়া ঘোষাল জানালেন ‘আশিকি ২’ গানের পেছনের গল্প

আপলোড সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬