গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম 'সখি তুই কি তেল মাখিস চুলে'।
গানটিতে প্রেম, রূপ ও মুগ্ধতার বিষয়বস্তু উঠে এসেছে। মাহবুবুল খালিদ নিজেই গানটির কথা ও সুর করেছেন। গানের কিছু পঙ্ক্তিতে প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে।
গানটির সংগীতচিত্র শিগগিরই 'খালিদ সংগীত' ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশিত হবে। ইতোমধ্যে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মাহবুবুল খালিদ বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা গানগুলো বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটের বিষয়বস্তু তুলে ধরে।
এ পর্যন্ত তিনি পাঁচ শতাধিক গান লিখেছেন, যা দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে প্রকাশিত হয়েছে। আসিফ আকবরের নতুন গানটি সেই ধারাবাহিকতায় যুক্ত হলো।
অনলাইন ডেক্স 

























