ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে, সরকার ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন মন্ত্রী। সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে, কারণ সমাজে ইমামদের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। এ সময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

আপলোড সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬