ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনের অধিকার নিয়ে মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করে জিতেছে এবং তার পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার 'অধিকার' রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আইওয়ার সু সিটিতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীর কথা উল্লেখ করে জানান, একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না। তবে তিনি দাবি করেন, তিনি তিনবার নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছেন এবং ডেমোক্র্যাটদের জালিয়াতির কারণে তার আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার তৈরি হয়েছে।

ট্রাম্প এর আগেও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। গত বছর তার বাণিজ্যিক অফিশিয়াল দোকান থেকে 'ট্রাম্প ২০২৮' লেখা টুপি বিক্রি শুরু হয় এবং তিনি জুলাই মাসে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে এটি পরিধান করেছিলেন।

হাউস স্পিকার মাইক জনসনসহ ট্রাম্পের রাজনৈতিক সহযোগীরা তার এই বক্তব্যকে ডেমোক্র্যাটদের খোঁচা দেওয়ার জন্য একটি কৌতুক হিসেবে অভিহিত করেছেন, তবে বিরোধীরা এটিকে গুরুতর হিসেবে দেখছেন। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে নিজের জনপ্রিয়তা কাজে লাগাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

ট্রাম্পের তৃতীয় মেয়াদে নির্বাচনের অধিকার নিয়ে মন্তব্য

আপলোড সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬