ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের দাবি, গণমাধ্যম ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার মৌলভীবাজার সার্কিট হাউজে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরি করতে সহায়তা করেছে। তিনি গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান শনিবার মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসেন। এ সময় সকাল ১১টায় তিনি সার্কিট হাউজের মুন হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন। এটি জাতীয় সংসদ নির্বাচনের পর তার প্রথম সফর।

জামায়াতের আমিরের সফর ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার অভ্যর্থনা জানান স্থানীয় নেতারা।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, এবং মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে গার্ড অফ অনার প্রদান করা হয়। জেলা জামায়াতের পক্ষ থেকে অভ্যর্থনা জানান জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও অন্যান্য নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১২

জামায়াত আমিরের দাবি, গণমাধ্যম ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে

আপলোড সময় : ০২:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬