ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ রাশেদ খাঁনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

টঙ্গীতে একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকন্যাকে চুমু দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, চুমু দেওয়া একজন শিক্ষকের কাজ নয়, একজন রাজনৈতিক নেতারও কাজ নয়।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, এই ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শিশুটির বাবার থাপ্পড় মারার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, অনেক বাবা-মা তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

রাশেদ খাঁন আরও বলেন, কিছু ব্যক্তি এই ঘটনাকে সামনে এনে মাদ্রাসা শিক্ষা বিরোধী ক্যাম্পেইন চালাচ্ছেন। তবে তিনি মনে করেন, একটি ব্যক্তির অপরাধের জন্য পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।

তিনি বলেন, সন্তানের নিরাপত্তা সকল বাবা-মায়ের জন্য একটি পবিত্র আমানত। এই আমানতের দিকে কেউ কুনজর দিলে বাবা-মায়ের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক।

রাশেদ খাঁন মন্তব্য করেন, একটি দলের প্রধান নেতা প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন। তিনি আশা প্রকাশ করেন, টঙ্গীর ঘটনার পর ঐ দলের প্রধান নেতা সংশোধন হবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১২

টঙ্গীর ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ রাশেদ খাঁনের

আপলোড সময় : ০২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬