রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো লড়াইয়ের আগে পরিসংখ্যানে বার্সেলোনা স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। আগামীকাল রবিবার স্পোতিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বার্সেলোনার জয়ের সম্ভাবনা ৫৪.৪ শতাংশ, যেখানে রিয়াল মাদ্রিদের জন্য তা মাত্র ২৬.১ শতাংশ।
স্প্যানিশ লিগের দশম রাউন্ডের এই ম্যাচে বার্সেলোনা ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বার্সেলোনা এই মৌসুমে ৩৯ গোল করে সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগের অধিকারী, রিয়াল মাদ্রিদ ২৩ গোল করেছে।
তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০২১ সাল থেকে লিগে অনুষ্ঠিত শেষ ১১টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে সেই দল, যার জয় সম্ভাবনা কম ছিল। এই প্যারাডক্সটি প্রমাণ করে যে ম্যাচের পূর্বাভাস কখনোই নিশ্চিত নয়।
অতএব, কাগজে-কলমে বার্সেলোনার সুবিধা থাকা সত্ত্বেও রিয়াল মাদ্রিদ যে কোনো সময় জ্বলে উঠতে পারে, তা অস্বীকার করা যায় না।
অনলাইন ডেক্স 

























