বাংলাদেশের সিনেমা ‘দেলুপি’ এবার লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এই তথ্য জানান। সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর সন্ধ্যায়।
‘দেলুপি’ সিনেমাটি ইতোমধ্যে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছে। এই পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। সিনেমাটি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেখানেও প্রশংসা অর্জন করেছে।
সিনেমাটি ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এতে স্থানীয় মানুষেরাও অভিনয় করেছেন। সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।
নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানানো হয়েছে, যেন তারা দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
‘দেলুপি’ সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।
অনলাইন ডেক্স 
























