ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ওয়েলসকে রুখে দিয়ে বাংলাদেশের শুভ সূচনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

আজারবাইজানের বাকুতে প্রথমবারের মতো আয়োজিত ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে’ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইউরোপের শক্তিশালী দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে।

শনিবার (২৪ অক্টোবর) বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ সরদার ওয়েলসের বেশ কয়েকটি আক্রমণ রুখে দিয়ে গোলপোস্ট অক্ষত রাখেন। তার দুর্দান্ত নৈপুণ্যের জন্য তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান।

ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, ‘শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়রা আমাদের চেয়ে বেশ এগিয়ে। সেই তুলনায় দলের সবাই দারুণ লড়াই করেছে। আমি চেষ্টা করেছি পোস্ট সুরক্ষিত রাখতে এবং সামনের ম্যাচগুলোতেও ক্লিন শিট বজায় রাখার লক্ষ্য রয়েছে।’

তবে ড্র দিয়ে আসর শুরু করলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি প্রধান কোচ আকবর হোসেন রিদন। তিনি বাফুফের দেয়া ভিডিও বার্তায় বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হাসির নাটক ও কান্নার নাটক: দর্শকদের পছন্দের দ্বন্দ্ব

শক্তিশালী ওয়েলসকে রুখে দিয়ে বাংলাদেশের শুভ সূচনা

আপলোড সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬