ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক উপায়ে সরকারের পতন চান প্রকাশ রাজ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের বর্তমান সরকারের পতন ঘটানোর জন্য গণবিক্ষোভের পরিবর্তে গণতান্ত্রিক উপায় ও ভোটের মাধ্যমে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অভিনেতা প্রকাশ রাজ। শনিবার (১৭ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে তিরাঙ্গা মার্চ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ অন্যান্য আন্দোলনকারীদের আটকের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ রাজ বলেন, ভারত কোনো বাংলাদেশ বা নেপাল নয়। এ দেশের জনগণের হাতে সংবিধান ও ভোটাধিকার রয়েছে, যা মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর ও ভগত সিংয়ের আদর্শের সঙ্গে যুক্ত।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে পুলিশের বলপ্রয়োগ ও দমনপীড়নের সমালোচনা করে তিনি বলেন, সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করে শক্তি প্রয়োগ করছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরাঙ্গা’ স্লোগানকে স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, দেশের যুবসমাজ জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামলে কেন তাদের বাধা দেওয়া হচ্ছে।

সংবিধান প্রদত্ত প্রতিবাদের অধিকারের কথা উল্লেখ করে প্রকাশ রাজ জানান, বলপ্রয়োগ করে আন্দোলন থামানো যাবে না এবং আসন্ন শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোর এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। তিনি কৃষক সংগঠন ও সুশীল সমাজের সহযোগিতায় আন্দোলনকে আরও বেগবান করার হুশিয়ারি উচ্চারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গণতান্ত্রিক উপায়ে সরকারের পতন চান প্রকাশ রাজ

আপলোড সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬