ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ‘স্লিপার সেলে’র হুমকিতে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা চ্যালেঞ্জ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চলতি বছরের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় সংযুক্ত আরব আমিরাত একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর আলী রশিদ আল নুয়াইমি জানান, তারা স্লিপার সেলের মতো গোপন হুমকির সম্মুখীন হয়েছিল।

শুক্রবার (১৬ অক্টোবর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুবাইয়ে ইউএই করেসপন্ডেন্টস কাউন্সিলে বক্তব্য প্রদানকালে আল নুয়াইমি উল্লেখ করেন, আকাশপথের আক্রমণের পাশাপাশি গুপ্তচর বা ‘স্লিপার সেল’-এর মতো গোপন হুমকির মোকাবিলা করতে হয়েছে।

এ ধরনের নিরাপত্তা শঙ্কার মধ্যেও শপিং মল, রেস্তোরাঁ ও সমুদ্রসৈকত খোলা রেখে দেশটির সরকার স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সক্ষম হয়েছিল। আল নুয়াইমি বলেন, হামলা চলাকালে আবুধাবির গ্যালেরিয়া মলে তার উপস্থিতি এক ইসরায়েলি পরিচিতজনকে অবাক করেছিল।

তিনি জানান, সংঘাতময় পরিস্থিতিতেও কথোপকথন ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি পৃথকভাবে ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

কুয়েত, বাহরাইন ও কাতারের মতো গালফ অঞ্চলের একাধিক দেশ ইতোপূর্বে ইরানের সঙ্গে সম্পৃক্ত গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক নেটওয়ার্ক ধ্বংসের কথা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের প্রাথমিক সতর্কবার্তা ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ইরানের ‘স্লিপার সেলে’র হুমকিতে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা চ্যালেঞ্জ

আপলোড সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬