ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। বিজিবির সাত প্লাটুনও পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জিউস আখড়া ও রামকৃষ্ণ মিশনে পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত এবং এসআরবি-১১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে নারায়ণগঞ্জ শহরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। সাত প্লাটুনের মধ্যে পাঁচ প্লাটুন নিয়মিত টহলে রয়েছে, বাকি দুই প্লাটুন জরুরি পরিস্থিতির জন্য রিজার্ভ রাখা হয়েছে।

এসআরবি-১১’র অধিনায়ক জানান, তার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতটি জেলায় মোট এক হাজার ৯৫০টি পূজামণ্ডপ রয়েছে। নারায়ণগঞ্জের ২১৯টি পূজামণ্ডপের মধ্যে ৯৩টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও উচ্ছৃঙ্খলতা দমনে কঠোর অবস্থানের কথাও জানান এসআরবি-১১’র অধিনায়ক। গুজব ও অপতথ্য প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আপলোড সময় : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬