ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। আজ শনিবার (১৭ অক্টোবর) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।
শিউলি খানমের পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়ার পর সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। তার পদত্যাগের ফলে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। এছাড়া, ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।
অনলাইন ডেক্স 

























