ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লিগ্যাল এইডের মাধ্যমে ৩ মাসে ২৪০ হাজতির জামিন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ঢাকায় গত ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) ২৪০ জন হাজতির জামিন প্রদান করেছে। এই জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই রিকশাচালক, দিনমজুর, পোশাক শ্রমিক ও গৃহকর্মী।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে বিনামূল্যে চার ধরনের সেবা প্রদান করা হয়। এই সেবাগুলোর মধ্যে আইনি পরামর্শ, সরকারি খরচে মামলা পরিচালনা, উকিল ফি ও মামলার যাবতীয় খরচ মওকুফ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে আপস-মীমাংসা অন্তর্ভুক্ত রয়েছে।

লিগ্যাল এইডের আওতায় জমি, পারিবারিক বিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের মামলায় এই সুবিধা পাওয়া যায়। আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী, বার্ষিক আয় দেড় লাখ টাকার কম, কর্মক্ষম নন, ভূমিহীন, অসহায়, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী, ভিক্ষুক এবং কারাগারে আটক যেকোনো ব্যক্তি বিনা পয়সায় আইনজীবী পাওয়ার যোগ্য।

ঢাকা জেলার লিগ্যাল এইড অফিসার সায়েম খান জানান, অনেক হাজতি সরকারের বিনা পয়সায় আইনজীবী পাওয়ার বিষয়টি জানেন না। তিনি বলেন, ‘কারাগারে আমাদের লিগ্যাল এইড ক্লিনিক রয়েছে। সেখানে আবেদন করলেই ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।’

লিগ্যাল এইড অফিসে সরাসরি এসে অথবা জাতীয় হেল্পলাইন ‘১৬৬৯৯’ নম্বরে কল করে যে কেউ এই সহায়তা চাইতে পারেন। এছাড়া অনলাইনে আবেদন করার সুযোগও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকায় লিগ্যাল এইডের মাধ্যমে ৩ মাসে ২৪০ হাজতির জামিন

আপলোড সময় : ১২:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬