ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর সত্যতা যাচাই: সাম্প্রদায়িক সহিংসতার সম্পর্ক নেই

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিন্দুদের একাধিক ঘরবাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে উগ্রবাদী মুসলীম’ এবং ‘মন্দিরসহ হিন্দুদের একাধিক ঘরবাড়ীতে আগুন’ শীর্ষক দুটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, উক্ত ভিডিওগুলোর সাথে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই।

‘হিন্দুদের একাধিক ঘরবাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে উগ্রবাদী মুসলীম’ দাবিতে প্রচারিত ভিডিওটি ০৩ আগস্ট রাঙামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে তিনটি কারখানা ও দু’টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরিকুল বাদশা জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারও ওপর দোষ চাপানোর সুযোগ নেই।’ এই ঘটনার সাথে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন স্থানীয় গণমাধ্যম।

অন্যদিকে, ‘মন্দিরসহ হিন্দুদের একাধিক ঘরবাড়ীতে আগুন’ শীর্ষক ভিডিওটি পূর্বে ভিন্ন দাবিতে প্রচারিত হয়েছিল। এটি ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ধর্ষণ মামলার আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনার দৃশ্য। কালবেলা নামের একটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট এই তথ্য যাচাই করেছে।

সুতরাং, উক্ত ভিডিওগুলোর সাথে সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই এবং এগুলো ভিন্ন ঘটনার ভিডিও হিসেবে চিহ্নিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর সত্যতা যাচাই: সাম্প্রদায়িক সহিংসতার সম্পর্ক নেই

আপলোড সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬