প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে গেছে। তিনি জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নুরের বক্তব্যের প্রশংসা করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয় এবং জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন নেতা নেই।
রাশেদ খাঁন উল্লেখ করেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তিনি বলেন, সরকারে যাওয়ার কারণে নুরুল হকের বক্তব্যের তেজ কিছুটা কমে গেলেও জামায়াত-এনসিপির সমালোচনায় তাকে আবারও আগের মতো তেজস্বী দেখা গেছে।
নুরুল হক নুরকে নিজের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে।
অনলাইন ডেক্স 






















