ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রবিউল হোসেন ওরফে কালুকে (১৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (এসআরবি-১১, সিপিসি-৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার রবিউলকে বুধবার রাত সোয়া ১১টার দিকে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমণ্ডলিয়া এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সুধারাম থানার ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধন্যপুর এলাকার জসিমের উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। অভিযোগ অনুযায়ী, গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে সুধারাম থানার নেয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় বাদীর রান্নাঘরের ভেতরে রবিউল প্রেমের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের হেনস্তার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, যুক্তরাষ্ট্রকে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১২:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬