ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি ১৪ ঘণ্টায়ও

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ১৪ ঘণ্টা পরও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন।

আটক দুই পুলিশ সদস্য হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের জন্য তারা সীমান্ত এলাকায় গিয়েছিলেন।

এ সময় কনস্টেবল রোহিত দেওয়ান রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর সীমান্ত পিলার এলাকায় প্রবেশ করেন। পরে ভারতীয় যুবকরা তাকে আটক করে। এ ঘটনার পর এএসআই ইমরানও তাকে ছাড়িয়ে আনতে গিয়ে আটক হন।

স্থানীয়রা জানান, আটক দুই পুলিশ সদস্যকে ভারতীয় যুবকরা মারধর করে বিএসএফের কাছে হস্তান্তর করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দেয়নি ১৪ ঘণ্টায়ও

আপলোড সময় : ০৩:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬