যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা সরকারের গোপন তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে, তাদের শাস্তি হিসেবে গুলি করা উচিত। তিনি এই মন্তব্যটি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে বুধবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক নির্বাচনী সমাবেশে করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, “আগেকার দিনে তথ্য ফাঁসকারীদের গুলিই করা হতো।” তিনি ইঙ্গিত দেন যে, সংবাদমাধ্যমের মাধ্যমে ফাঁস হওয়া তথ্যের কারণে সামরিক পরিকল্পনা বিপদে পড়তে পারে। ট্রাম্প বিশেষ করে নিউইয়র্ক টাইমস ও সিএনএনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা মার্কিন হামলার সময়সূচি ফাঁস করেছে।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষাপটে, তিনি সম্ভবত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ প্রসঙ্গ টেনে আনেন, যেখানে ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানে একটি আকস্মিক হামলা চালিয়েছিল। হামলার পর, কিছু সংবাদমাধ্যম মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের তথ্য প্রকাশ করে।
ট্রাম্পের প্রশাসন তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর্মী ও সামরিক কর্মকর্তাদের পলিগ্রাফ পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা। এছাড়া, সাংবাদিকদের কাছে আদালতের সমন পাঠানো হয়েছে যাতে অভ্যন্তরীণ তথ্যের উৎস শনাক্ত করা যায়।
ট্রাম্পের শাসনামলে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। তিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদেও এ ধরনের মন্তব্য করেছেন।
অনলাইন ডেক্স 
























