রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৩টা ৩৫ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হেনেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ৫২.০৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৭.২৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ছিল।
ভূমিকম্পের কেন্দ্রস্থল রাশিয়ার পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ১ লাখ ৮৭ হাজার। এছাড়া, ওজারনোভস্কি শহর থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যেখানে জনসংখ্যা প্রায় ২ হাজার ৬০০।
এ ঘটনায় কোনো প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিংবা সুনামির সতর্কতা জারির বিষয়ে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 
























