ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জমিসংক্রান্ত বিরোধে হামলার শিকার বিএনপি নেতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ নয়ন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বেলালের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, যুবলীগ নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।

মোহাম্মদ নয়ন চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এবং তিনি উত্তর কাহারিয়াঘোন খন্দকার পাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেনের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোহাম্মদ নয়ন পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। এ সময় আলী হোসেনের নেতৃত্বে হামলাকারীরা মোহাম্মদ নয়নের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

হামলায় গুরুতর আহত মোহাম্মদ নয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, তিনি কোনো পক্ষের লোক নন এবং মানবিক কারণে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলেন। তিনি হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত ছাড়ার নির্দেশ চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

চকরিয়ায় জমিসংক্রান্ত বিরোধে হামলার শিকার বিএনপি নেতা

আপলোড সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬