ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, ট্রেন থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে গার্মেন্টস কর্মী মো. জয়নাল আবেদীনের (২৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পোড়াদহ থানায় পাঠানো হয়। আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১২ টায় তার লাশ উদ্ধার করে।

ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, নিহত ব্যক্তি ঢাকা থেকে খুলনার উদ্দেশে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌনে ২টার সময়।

নিহতের ভাই জাহিদ হাসান জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা ৭টায় বের হন এবং শুনেছেন ঢাকা থেকে ট্রেনে খুলনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তিনি ট্রেনের টিকিট না পাওয়ার কথা জানিয়েছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে গিয়ে রেলওয়ে পুলিশকে জানাই। তারা লাশ উদ্ধার করেছে।

পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, জয়নাল আবেদীনের লাশের সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রাতে শ্বশুর বাড়িতে চিত্রা ট্রেনে করে আসছিলেন এবং ট্রেন থেকে পড়ে মাথায় ব্যাপক আঘাত পেয়েছেন। মরদেহ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবিলা নূরের সংসার ভাঙার পেছনে ডিওপি আবদুল মামুনের নাম

কুষ্টিয়ায় গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, ট্রেন থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

আপলোড সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬